গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মোস্তাকিন (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে চার দিন পাঞ্জা লড়ে রবিবার সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ঐ স্কুলছাত্র উপজেলার মশাখালী গ্রামের টানপাড়া এলাকার সৌদি প্রবাসী আবদুছ ছালামের ছেলে। আমি এই খুনের বিচার চাই। এ ব্যাপারে পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে।
