স্পোর্টস রিপোর্টার
ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় বার ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরির দেখা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল ক্যারিয়ারের ২৪তম হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ৭৬ বলে খেলেছেন ৫৪ রানের ইনিংস। গত ২৬ মার্চ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এর আগের ম্যাচে অপরাজিত ৭৬ রান করেছিলেন মাহমুদউল্লাহ।
ক্যারিয়ারে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি আগেও দুই বার করেছিলেন ৩৫ বছর বয়সি এ ক্রিকেটার। ২০১২ সালের ডিসেম্বরে প্রথম বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দুই ওয়ানডেতে ৫২, ৫৬ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ। পরে ২০১৫ সালের শেষ দিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫২ রান করেন। ২০১৬ সালে পরবর্তী ম্যাচেই আফগানদের সঙ্গে ৬২ রানের ইনিংস খেলেন তিনি।
