করোনা নেগেটিভ সুজন

আপডেট : ২৩ মে ২০২১, ২১:১০

স্পোর্টস রিপোর্টার

দুপুরে পজিটিভ, রাতে নেগেটিভ। করোনা ভাইরাস নিয়ে এমন অভিজ্ঞতার মুখেই পড়তে হয়েছে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের। গত ২২ মে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পেয়ে আইসোলেশনে চলে গিয়েছিলেন বাংলাদেশ দলের টিম লিডার সুজন। পরে রাতেই আবার নেগেটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। সুজনের করোনামুক্তির খবর নিশ্চিত করেছে বিসিবি।