উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজার মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৪৯ জন রোহিঙ্গাসহ ৯৯ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এছাড়াও ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে চার জনের। এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিক্যাল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিকেল মেডিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির। তিনি জানান, সর্বশেষ ৫৯৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ১৩ জন, রামুর বাসিন্দা ১১ জন, উখিয়ার বাসিন্দা ছয় জন, টেকনাফের বাসিন্দা আট জন, মহেশখালীর বাসিন্দা সাত জন এবং বান্দরবানের বাসিন্দা এক জন।
