মৌলভী মোহাম্মদ সিদ্দিক
ভোলা জেলার দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৌলভী মোহাম্মদ সিদ্দিকের আজ ৩৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আজ (সোমবার) মরহুমের তৃতীয় পুত্র, জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও এরিয়া হেড ঢাকা পশ্চিম মো. রুহুল কবিরের ঢাকার খিলগাঁয়ের বাসভবনে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৮৫ সালের ২৪ মে পবিত্র রমজান মাসে দৌলতখান জামে মসজিদে এতেফাক করা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দৌলতখান থানা সদরের স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। মৌলভী মোহাম্মদ সিদ্দিক স্বাধীনতাযুদ্ধে স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে সক্রিয়ভাবে কাজ করেন।
০
