ঘিওরে বোরো ধান কর্তন কার্যক্রম উদ্বোধন

আপডেট : ২৩ মে ২০২১, ২১:২২

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের ঘিওরে চলতি বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বানিয়াজুরি এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উইং পরিচালক এ কে এম মনিরুল আলম ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদ বাস্তবায়নের মাধ্যমে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাগ-বানিয়াজুরি গ্রামের কৃষক গোপাল মন্ডল ও সুবল ভৌমিকের জমির ধান কেটে র্কমসূচির সূচনা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মো. বশির আহম্মদ সরকার, মানিকগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. শাহ্জাহান আলী বিশ্বাস প্রমুখ।