সাটুরিয়ায় ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

আপডেট : ২৩ মে ২০২১, ২১:২২

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সাটুরিয়ায় ১০০ পিচ ইয়াবাসহ ইউপি সদস্য মো. মনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রবিবার ঐ ইউপি সদস্যর বাড়িতে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। মো. মনোয়ার হোসেন সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার।

জানা গেছে, মো. মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল। র্যাবের অপারেশন টিম গোপন সংবাদের ভিক্তিতে ঐ ইউপি সদস্যর বাড়িতে অভিযান চালালে তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে।  কামতা এলাকার স্থানীয়রা জানায়, ইউপি সদস্য মো. মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবস্যা করে আসছে। তিনি ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে গোলড়া বাসস্ট্যান্ডে প্রভাব দেখিয়ে ইয়াবার ব্যবসা ও প্রকাশ্যে গাঁজা বিক্রি করে বলে তারা জানায়।