ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস গুরুত্বপূর্ণ

আপডেট : ২৩ মে ২০২১, ২১:৩১

অনেক রাতে ঘুমোতে যাওয়া এবং পরদিন অনেক বেলায় ঘুম থেকে ওঠা—দুটোই বদভ্যাস এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যের অনেক বেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস শিশু-কিশোর ও তরুণরাও ভীষণভাবে অনুসরণ করছে। তাদের মধ্যেও এই বদভ্যাসটি ব্যাপকভাবে গড়ে উঠছে। করোনা মহামারির কারণে শিক্ষপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং লেখাপড়ার চাপ কম থাকায় শিক্ষার্থীদের মধ্যে অনেক বেলায় ঘুম থেকে ওঠার এই বদভ্যাসটির প্রবলভাবে বেড়েছে। অথচ জীবনে সুস্থ, সবল ও সুখী জীবন যাপনের জন্য ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। আর এজন্য প্রয়োজন ব্যক্তিগত ও পারিবারিক জীবনে শৃঙ্খলা বজায় রাখা। প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য সময়মতো ঠিকভাবে সম্পন্ন করার প্রতি গুরুত্ব  দেওয়া।

বিপ্লব বিশ্বাস, গোয়ালচামট, ফরিদপুর