ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষা স্থগিত

আপডেট : ২৪ মে ২০২১, ০০:১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএর ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের বিবিএ ভর্তি পরীক্ষা চলমান করোনা মহামারি এবং লকডাউনের কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা শিগিগরই জানানো হবে।