বাংলাদেশ সহ ৫ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বাহরাইন। দেশ গুলো হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপাল। সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে জানা যায়।
সংবাদ মাধ্যম এরাবিয়ান নিউজের বরাতে জানা যায়, উপরোক্ত এই দেশগুলোকে ‘লাল তালিকায়’ রেখেছে বাহরাইন কর্তৃপক্ষ। করোনা প্রাদুর্ভাব ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি।
Civil Aviation Affairs announces additional measures to safeguard public healthhttps://t.co/RyeZ127CMw pic.twitter.com/pSWIn3P88O
— Bahrain News Agency (@bna_en) May 23, 2021
বাহরাইন সরকার বলেছে, করোনার টিকা নিয়েছেন কিংবা নেননি, এমন সবার জন্যই বাহরাইনে পৌঁছানোর পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বাহরাইনে যাওয়ার পর ওই ব্যক্তিকে নিজ বাড়িতে কিংবা সরকারের তালিকাভুক্ত কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে।
তবে বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ নিয়ে এসব দেশে ভ্রমণ করতে পারবে। আর বাহরাইনে পৌঁছানো পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
বাহরাইনে এখন পর্যন্ত ২ লাখ ১৮ হাজারের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ৮২০ জন করোনায় প্রাণ হারিয়েছেন।
ইত্তেফাক/এএইচপি
