আপনার রাশিফল

আপডেট : ২৪ মে ২০২১, ২০:০৯

২৫ মে ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ১১ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ১২ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৭। শুভ বার: বুধ ও সোম। শুভ রত্ন: পান্না ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। রোমান্স শুভ।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাববেন না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সন্তানের কোনো সাফল্যে আনন্দ পাবেন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। শিল্পীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। অসুস্থ মায়ের যত্ন নিন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। উত্তেজনা পরিহার করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বাড়বে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শরীর ভালো থাকবে। অপরের প্রতি সদাচরণ করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। দূরে কোথাও যাত্রা হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ অনুযায়ী চলুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন।