বজ্রপাতে লামায় নারীর মৃত্যু

আপডেট : ২৪ মে ২০২১, ২০:৩১

লামার আজিজনগরে রবিবার সন্ধ্যায় বজ্রপাতে চন্দ্র বানু (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মৃত চন্দ্র বানু ঐ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধু রাবার বাগান এলাকার বাসিন্দা। আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঝোড়ো হাওয়াসহ প্রবল বর্ষণ শুরু হলে বজ পাতে নিজ বাড়িতে চন্দ্র বানুর মৃত্যু হয়। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।