বাংলাদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে ছেড়েছে নতুন স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো আরএইট’। নজরকাড়া ডিজাইনের স্মার্টফোনটিতে ব্যবহূত হয়েছে শক্তিশালী প্রসেসর, র্যাম, রম, ব্যাটারি ও ক্যামেরা, টাইপ-সি চার্জিং পোর্টসহ আকর্ষণীয় সব ফিচার। ফলে এই স্মার্টফোনে অনায়াসেই জনপ্রিয় সব গেম খেলা যাবে। স্মার্টফোন ব্যবহারের অত্যাধুনিক সব সুবিধা পাবেন গ্রাহক।
ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ‘প্রিমো আরএইট’ মডেলের ফোনটি ওশেন গ্রিন, গ্রাডিয়েন্ট পার্পল এবং ম্যাজিক ব্লু এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে এসেছে। এর দাম মাত্র ১০,৬৯৯ টাকা। ওয়ালটন সেল্যুলার ফোন মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, নতুন এই স্মার্টফোনটিতে ব্যবহূত হয়েছে ৬.৫ ইঞ্চির ২০.৯ রেশিওর ডিউ-ড্রপ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস ইনসেল প্রযুক্তির ক্যাপাসিটিভ টাচ স্ক্রিনের স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাসও।
ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ব্যবহূত হয়েছে ২.৩ গিগাহার্টজ গতির ১২ ন্যানোমিটারের হেলিও জি৩৫ এসওসি অক্টাকোর প্রসেসর। যাতে রয়েছে হাইপারএঞ্জিন প্রযুক্তি। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স থাকায় এই ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি।
আরএইট মডেলের ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ১.৮ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির এআই অটোফোকাস ডুয়াল ক্যামেরা। ৫পি লেন্সের ১/৩ ইঞ্চির সেন্সর সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেবে উজ্জ্বল ছবি। ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর নিশ্চিত করবে অসাধারণ পোরট্রেইট।
বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।
