বাজারে এলো রিয়েলমি ৮ প্রো ইল্যুমিনেটিং ইয়েলো

আপডেট : ২৪ মে ২০২১, ২০:৪৪

তরুণদের নিজের জীবনযাত্রায় ট্রেন্ডসেট করার চেতনা এবং অন্যদের অনুপ্রাণিত করার গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে রিয়েলমি নিয়ে এলো নতুন ‘৮ প্রো ইল্যুমিন্যাটিং ইয়ালো’ এবং দারুণ দুইটি টিডব্লিউএস— ‘বাডস এয়ার ২’ এবং ‘বাডস এয়ার ২ নিও’। তারুণ্যের সাথে থাকার প্রত্যয়ে আজ এক অনলাইন অনুষ্ঠানে তরুণদের পছন্দের ব্র্যান্ডটি নতুন এ পণ্যগুলো উন্মোচন করে। 

‘এনলাইটেন দ্য ইয়ুথ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রিয়েলমি তাদের পণ্য উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় জনপ্রিয় র্যাপ সংগীতশিল্পী ব্ল্যাক জ্যাং এবং বর্তমান টেক ও প্রযুক্তি জগতের পরিচিত মুখ ‘স্যামজোন’-কে, যিনি সবার কাছে টেক রিভিউয়ার হিসেবে বহুল জনপ্রিয়। বর্তমান স্মার্টফোন বাজারে স্লিম এবং ট্রেন্ডি রিয়েলমি ৮ প্রো এর ইল্যুমিনেটিং ইয়ালো ডিজাইনটি সংযোজিত হয়ে সবার মাঝে নতুন করে আলোড়ন তৈরি করেছে। এই অসাধারণ স্মার্টফোনের নতুন ডিজাইন ভ্যারিয়েন্টটি প্যানটোন ‘কালার অব দ্য ইয়ার ২০২১’ থেকে উদ্ভুদ্ধ হয়ে তৈরি করা। তরুণদের কথা মাথায় রেখে এই স্পেশাল এডিশনের দাম রিয়েলমি ৮ প্রো’র রেগুলার এডিশনের মতোই মাত্র ২৭,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডসহ অসাধারণ সব ফিচারের দুর্দান্ত সমন্বয় নিয়ে বাজারে এলো রিয়েলমির দারুণ দুইটি টিডব্লিউএস। রিয়েলমি বাডস এয়ার ২ এর দাম মাত্র ৪,৯৯৯ টাকা এবং রিয়েলমি বাডস এয়ার ২ নিও এর মূল্য মাত্র ৩,৯৯৯ টাকা। ২৫ মে সন্ধ্যা ৭টায় ইভ্যালিতে ৩০% ছাড়ে স্পেশাল প্রাইজে মাত্র ৩,৪৯৯ টাকায় পাওয়া যাবে রিয়েলমি বাডস এয়ার ২। সাথে আরো পেতে পারেন নগদে পেম্যান্ট করলে ১০%, বিকাশে ১২%, লংকা বাংলাতে ১২% পর্যন্ত ক্যাশব্যাক।