প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪১টির বা ৬৬ দশমিক ৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে ডেলটা স্পিনার্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন রবিবার ডেলটা স্পিনার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ারদর গতকাল এক টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ডেলটা স্পিনার্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ১০ শতাংশ, আমান ফিডের ৯ দশমিক ৯৪ শতাংশ, গ্রিনডেলটা ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৪ শতাংশ, সালভো কেমিক্যালের ৯ দশমিক ৯২ শতাংশ, রিলায়েন্স ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৮ শতাংশ, নর্দার্ন ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৬ শতাংশ, এমআই সিমেন্টের ৯ দশমিক ৮৫ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯ দশমিক ৮২ শতাংশ এবং পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে।
