শেয়ারদর সর্বোচ্চ কমেছে পাইওনিয়ার ইনসিওরেন্সের

আপডেট : ২৪ মে ২০২১, ২০:৫৭

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৬টির বা ১৮ দশমিক ২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে পাইওনিয়ার ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার পাইওনিয়ার ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৯ দশমিক ২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৩ দশমিক ১০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ারদর গতকাল ৬ দশমিক ১০ টাকা বা ৫ দশমিক ১১ শতাংশ কমেছে। এর মাধ্যমে পাইওনিয়ার ইনসিওরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ইনসিওরেন্সের ৪ দশমিক ০৪ শতাংশ, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৩ দশমিক ৮১ শতাংশ, বিকন ফার্মার ৩ দশমিক ০৯ শতাংশ, কন্টিনেন্টাল ইনসিওরেন্সের ২ দশমিক ৮০ শতাংশ, জুট স্পিনার্সের ২ দশমিক ৭৪ শতাংশ, প্রাইম ব্যাংকের ২ দশমিক ৭০ শতাংশ, গোল্ডেন সনের ২ দশমিক ৬৮ শতাংশ, মিরাকলের ২ দশমিক ৬০ শতাংশ এবং সাইফ পাওয়ারটেকের শেয়ারদর ২ দশমিক ৫৯ শতাংশ কমেছে।