বিএসটিআইয়ের ছাড়পত্র না নিয়ে কসমেটিকস বিক্রি করায় জরিমানা

আপডেট : ২৪ মে ২০২১, ২০:৫৭

পণ্যের মান নিয়ন্ত্রণ ও তদারককারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ছাড়পত্র না নিয়ে কসমেটিকস বিক্রি করায় রাজধানীর বেইলি রোডের দুটি বিক্রেতা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে সংস্থাটি। প্রতিষ্ঠান দুটি হলো স্টার ওয়ার্ল্ড ও ইংলট বাংলাদেশ লিমিটেড। এক বিজ্ঞপ্তিতে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি বিএসটিআইর ছাড়পত্র না নিয়ে বিভিন্ন নামকরা বিদেশি ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী বিক্রি করে আসছিল