শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগারের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি লোকসান ৭ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৭ দশমিক ৭০ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ৭২ দশমিক ৩৮ টাকা। এই হিসাবে কোম্পানিটির লোকসান ৫ দশমিক ৩২ টাকা বা ৭ শতাংশ বেড়েছে। এদিকে কোম্পানিটির চলতি বছরের তিন মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৮ দশমিক ৪৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ২৬ দশমিক ৩৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির লোকসান ২ দশমিক ১৪ টাকা বা ৮ শতাংশ বেড়েছে। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬৭ দশমিক শূন্য ৭ টাকায়।
