সমাজের প্রতিটা মানুষ তার নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে যে যার জায়গা থেকে সংগ্রাম করে চলেছে। একজন চাকরিজীবী নিজ জায়গা থেকে তার দায়িত্বের প্রতি অনড়। একজন ব্যবসায়ী মুনাফা করার লক্ষ্যে অটল। এই যে সমাজব্যবস্থা সেটা দূষিত করছে ব্যক্তিস্বার্থ লোভী কিছু মানুষ। সমাজের ন্যায়বোধ ও মূল্যবোধের অবক্ষয় হচ্ছে যা আমাদের সমাজকে প্রগতিশীলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। একজন মানুষ তার জায়গা থেকে যখন মূল্যবোধ ও নৈতিকতার অবমাননা করছে ঠিক তখন সমাজে ঘটে যাচ্ছে অপ্রীতিকর ঘটনা। একমাত্র সামাজিক মূল্যবোধ ও নৈতিকতাই পারে মানুষকে ন্যায়পথে ধাবিত করতে। তাই সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধ চর্চার বিকল্প নেই। প্রত্যেকটি পরিবার পারে তাদের সদস্যকে নৈতিকতা ও মূল্যবোধ ভিত্তিক আদর্শে প্রতিষ্ঠা করতে। সমাজে মূল্যবোধের অবক্ষয়ের ফলে একে অন্যের প্রতি শ্রদ্ধা ও ভক্তি হারাচ্ছে।
মো. বিপ্লব আলী
শিক্ষার্থী,
রাজশাহী বিশ্ববিদ্যালয়
