শেখ কামালের জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার

আপডেট : ২৪ মে ২০২১, ২১:৩৬

এখন থেকে বঙ্গবন্ধুর পুত্র শহিদ শেখ কামালের প্রতি বছর ৮ আগস্ট শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হবে। গতকাল এনএসসিতে অনুষ্ঠিত ক্রীড়া পরিষদে পুরস্কার নীতিমালা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। শেখ কামালের জন্মদিন ৫ আগস্ট। এই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে তার নামে পুরস্কার দেওয়া হবে। গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘শেখ কামালের জন্মদিন ৫ আগস্ট হলেও প্রতি বছর ৮ আগস্ট বা সুবিধাজনক সময়ে এই পুরস্কার দেওয়া হবে।’ তিনি বলেন, ‘ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা পুরস্কার পাবেন সবাইকে ৭৫ হাজার টাকা, প্রতিষ্ঠানের জন্য ১ লাখ টাকার প্রস্তাব থাকলে পুরস্কার সবার জন্য সমান হওয়া উচিত।’ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার নামের অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।