কেরানীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীর ধর্ষক আটক

আপডেট : ২৪ মে ২০২১, ২১:৪২

কেরানীগঞ্জের বরিশুর এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক রিকশাচালককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। ঐ রিকশাচালকের নাম আনোয়ার হোসেন। জানা গেছে, ১০০ টাকার প্রলোভন দেখিয়ে রবিবার রাতে আট বছরের ঐ শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিত্কারে আশপাশের লোকজন এসে লম্পট রিকশাচালককে আটক করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু সালাম জানান, অভাবের সংসারে শিশুটির মা-বাবা দুই জনেই সকালে শিশুটিকে একা রেখে কাজে যায়। এ ব্যাপার গতকাল ধর্ষিতার পিতা বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে দুপুরে আনোয়ারকে আদালতে পাঠিয়েছে পুলিশ।