সোনারগাঁও, রূপগঞ্জ ও গজারিয়ায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৪ মে ২০২১, ২১:৪৬

গত ১৫ মে সোনারগাঁও উপজেলাস্থ জামপুর ইউনিয়নে অবস্থিত বি আর সিপনিং মিল এর কাছে ১৪০ পিএসজিআই ভাল্ব এর আউটলেট হতে অবৈধভাবে সংযোগকৃত আনুমানিক ১০ কি.মি. বিতরণ লাইন একই সঙ্গে গত ২২ মে রূপগঞ্জের কায়েতপাড়ায় অবস্থিত বালুনদীর চনপাড়া ব্রীজের পশ্চিম পাশে বিদ্যমান রিভার ক্রসিং ভাল্ব বন্ধের মাধ্যমে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া, তালাশকুর, নগর পাড়া, প্রভৃতি গ্রামে বিদ্যমান অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রুপগঞ্জ উপজেলায় অবস্থিত কাঞ্চন ডিআরএস হতে উত্সারিত পিএসআইজি বিতরণ লাইনে অবৈধ সংযোগ সমূহ এর মাধ্যমে প্রায় ১০০০ বৈধ আবাসিক গ্রাহক এবং ২টি শিল্প গ্রাহকসহ প্রায় ৪০,০০০ অবৈধ আবাসিক সংযোগ ও প্রায় ৫০টি অবৈধ বাণিজ্যিক সংযোগে বিচ্ছিন্ন করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি