ঘুর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে ঢাকা ও রাজশাহীসহ দেশের ষোল অঞ্চলের নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মে) রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে এ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ফলে এসব এলাকার নদী বন্দরকে এই সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
