আম ও লিচু বাগান পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। কিশোরের নাম সৈয়দুল ইসলাম (১৯)। মঙ্গলবার (২৫ মে) ভোরবেলা কোন এক সময় মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের সুইপরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার চরতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সুইপরা এলাকার মৃত মনু মিয়ার ছেলে মাহমুদুল হক বাবুল এর সুইপুরার পাহাড়ি এলাকায় আম ও লিচু বাগান আছে। ওই বাগানে কর্মচারী হিসেবে কাজ করত কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবদুস সালামের ছেলে ছৈয়দুল ইসলাম। ২৫ মে ভোর আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে বাগান কর্মচারী ছৈয়দুল ইসলাম বাগান পাহারা দিতে গেলে একদল বন্য হাতি তাকে আক্রমণ করে দৌড়িয়ে নিয়ে আসে। এসময় ছৈয়দুল ইসলাম হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
চরতী সুইপরা এলাকার মোহাম্মদ শফি বলেন, আজ সকালে এলাকার লোকদের সাথে কথা বলে জানতে পারি সুইপরা এলাকার আম ও লিচু বাগান পাহারা দিতে নিহত সৈয়দুল ইসলামের সাথে আরও কয়েকজন ছিল। হাতির পাল তাদের আক্রমণ করলে সবাই দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হলেও সৈয়দুল ফিরে আসতে পারেনি। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু করেন।
চরতী ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম হাতির পায়ে পিষ্ট হয়ে এক রোহিঙ্গা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বন্য হাতির আক্রমণে এক রোহিঙ্গা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/এমএএম
