ষত্ব ও ণত্ব বিধান

আপডেট : ২৫ মে ২০২১, ১৯:৪৩

বাংলা

মো. মোবারক হোসেন

সিনিয়র শিক্ষক

হাতীবান্ধা এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ষষ্ঠ থেকে  দশম শ্রেণির   বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয় ষত্ব ও ণত্ব বিধান নিয়ে আলোচনা করছি ।      কোথায় কোথায় ণত্ব বিধান নিষেধ বা খাটে না:

ত-বর্গ যুক্ত দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না। যেমন:বৃন্ত, বৃন্দ, গ্রন্থ।

বাংলা ক্রিয়াপদের অন্তঃস্থিত দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না। যেমন:ধরেন , মারেন, করেন, যাবেন, খাবেন, হবেন, নিবেন, দিবেন।

বিদেশী শব্দের দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না। যেমন- কোরআন, জার্মান, জবান, নিশান, ফরমান, রিপন।

পূর্বপদে ঋ, র, ষ থাকলে পরপদে দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না। যেমন:মৃগনাভি, দুর্নাম, ত্রিনেত্র, মৃন্ময়।

পদের শেষের দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না। যেমন:কর্মন্, ব্রাহ্মন্।

দন্ত্য-স এর মূর্ধন্য-ষ তে পরিবর্তনের নিয়মসমূহ:

ঋ-কারে পরে মূর্ধন্য-ষ হয়। যেমন:ঋষি, বৃষ, বৃষ্টি।

অ, আ, বাদে অন্য স্বরবর্ণ, ক এবং র বর্ণের পরের প্রত্যয়াদির দন্ত্য-স এর মূর্ধন্য-ষ হয়। যেমন:ভবিষ্যত্, পরিষ্কার, মুমূর্ষু।

‘অতি’, ‘অভি’ এমন শব্দের শেষে ই-কার উপসর্গ এবং ‘অনু’ আর ‘সু’ উপসর্গের পরে কতগুলো ধাতুর দন্ত্য-স এর মূর্ধন্য-ষ হয়। যেমন:অতিষ্ঠ, অনুষ্ঠান, নিষেধ, অভিষেক