১. ফরাসি সংবাদপত্র ‘লা অতো’র বিক্রি বাড়াতে ১৯০৩ সালে প্রথম কোন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল?
২. কার্ল বার্নস্টেন এবং বব উডওয়ার্ডের তদন্তের ফসল ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’র খবর কোন সংবাদপত্রে প্রথম ছাপা হয়েছিল?
৩. আশাহি শিম্বুন, মইনিচি শিম্বুন, সানকেই শিম্বুন এবং য়োমিউরি শিম্বুন—এই সংবাদপত্রগুলো কোন দেশ থেকে প্রকাশিত হয়?
৪. কোন খবরের কাগজকে ‘গ্রে লেডি’ নামে অভিহিত করা হয়?
৫. ‘দ্য পাইওনিয়র’ কাগজের রাজপুতানা অঞ্চলের বিশেষ প্রতিবেদকরূপে কাজ করেছিলেন কোন নোবেলজয়ী লেখক?
