নৌবাহিনীর মানবিক সহায়তা

আপডেট : ২৫ মে ২০২১, ২১:০১

করোনা মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করছে নৌবাহিনী। নৌবাহিনীর সদস্যরা মঙ্গলবার রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকার ৬০০ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করেন।

খাদ্যসহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ঢাকার পাশাপাশি খুলনা, চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় অনুরূপ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। —আইএসপিআর