সাবেক ডিআইজি আফজাল হোসেন
পুলিশের সাবেক ডিআইজি আলহাজ এম আফজাল হোসেন (৯২) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি .... রাজিউন)। তিনি এক পুত্র, চার কন্যা, ৯ নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এম আফজাল ১৯২৯ সালের ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালে রাজশাহী কলেজ হতে অর্থনীতি বিষয়ে সম্মান ডিগ্রি ও ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে এক বছর শিক্ষকতা করেন। তিনি তত্কালীন সিএসএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাকিস্তান পুলিশ সার্ভিসে (পিএসপি) যোগদান করেন। ১৯৮০ সালে ডিআইজি পদে অবসর গ্রহণ করেন তিনি।
