বিবিসি ও আল জাজিরা
বহুল আলোচিত ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সংস্থাটির সাবেক উপপ্রধান ডেভিড বার্নিয়া। সোমবার রাতে মোসাদের এক অনুষ্ঠানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২০ সালে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাইরাইনের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়ায় মোসাদ-প্রধান হিসেবে কোহেন ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। টানা পাঁচ বছরেরও বেশি সময় ধরে সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। এখন দৃশ্যত হামাসের সামরিক শক্তি সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থতার জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তেল আবিবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার কোনো ব্যর্থতার কথা স্বীকার করা হয়নি। ইয়োসি কোহেনের স্থলাভিষিক্ত হওয়া ৫৬ বছরের ডেভিড বার্নিয়া দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে মোসাদের হয়ে কাজ করছেন। লেবাননের হিজবুল্লাহ ও ইরানে মোসাদের অভিযান পরিচালনায় তার জোরালো ভূমিকা ছিল।
