ইত্তেফাক রিপোর্ট
বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উত্সব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আজ বুধবার ব্যাংক বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন। বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পূর্ণিমা পালিত হবে। দিনটি উপলক্ষ্যে দেশের সব সরকারি এবং বেসরকারি অফিস এবং আদালত বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
