শেয়ারদর সর্বোচ্চ কমেছে আরামিট সিমেন্টের

আপডেট : ২৫ মে ২০২১, ২১:০৮

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫০টির বা ৪১ দশমিক ৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ারদর সর্বোচ্চ কমেছে আরামিট সিমেন্টের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৯০ টাকা বা ৫ দশমিক ৮৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লুব-রেফের ৫ দশমিক ০১ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৪ দশমিক ৭০ শতাংশ, বিআইএফসির ৪ দশমিক ৬৫ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪ দশমিক ৫৩ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৪ দশমিক ৩৩ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪ দশমিক ২৬ শতাংশ, অলটেক্সের ৪ দশমিক ১২ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩ দশমিক ৮৪ শতাংশ এবং ডেল্টা স্পিনার্সের শেয়ার দর ৩ দশমিক ৬৩ শতাংশ কমেছে।