পদ্মা ব্যাংকের প্রথম রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট : ২৫ মে ২০২১, ২১:০৮

পদ্মা ব্যাংকের প্রথম রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা ব্যাংকের গুলশান হেড আফিস থেকে ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংক পরিচালক, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল-ইসলাম। এছাড়া সভায় উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের পরিচালক এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম আজাদ (এফএফ) ও তামিম মারজান হুদা। এছাড়া সভায় যোগ দেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু এবং চিফ রিস্ক অফিসার ও উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী। —প্রেস বিজ্ঞপ্তি