শরীফুলের তিনে তিন

আপডেট : ২৫ মে ২০২১, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপ জয়ের এক বছরের মধ্যেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন শরীফুল ইসলাম। পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে উঠে আসা এ তরুণ বাঁহাতি পেসার সর্বশেষ তিন মাসের মধ্যেই বাজিমাত করেছেন। তিন মাসে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে অভিষেক হয়েছে তার। গত মার্চে নিউজিল্যান্ড সফরে টি-২০ খেলেছেন, এপ্রিলে শ্রীলঙ্কা সফরে টেস্ট ক্রিকেটের স্বাদ পেয়েছেন তিনি। গতকাল বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেকও হয়ে গেল শরীফুলের। মুস্তাফিজুর রহমান ওয়ানডে ক্যাপ পরিয়ে দেন এ বাঁহাতি পেসারকে। তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন এ তরুণ। ওয়ানডেতে বাংলাদেশের ১৩৬তম ক্রিকেটার শরীফুল।