বৈদ্যুতিক খুঁটি স্থাপনে সতর্কতা জরুরি

আপডেট : ২৫ মে ২০২১, ২১:১৯

বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের উত্পাদন এবং চাহিদা দুটোই আগের তুলনায় বেড়েছে। ফলে যেসব অঞ্চলে বিদ্যুত্ ছিল না সেসব জায়গায় বিদ্যুত্ পৌঁছে দেওয়ার জন্য বৈদ্যুতিক খুঁটি বসানো হচ্ছে। এছাড়াও পুরাতন খুঁটিগুলো পালটে বিভিন্ন প্রকল্পের অধীনে চলছে নতুন করে খুঁটি বসানোর কাজ। কিন্তু অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্মচারীদের অবহেলা অথবা কাজে তাড়াহুড়ার কারণে খুঁটিগুলো ঠিকমতো মাটিতে পোঁতা হয় না। ফলে কিছুদিন পর গোড়ার মাটি সরে গেলে বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টিতে গোড়ার মাটি আলগা হয়ে খুঁটি পড়ে গিয়ে প্রাণহানিসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে। ব্যাপারটিকে মোটেও হালকাভাবে দেখা উচিত নয়। যথাযথ সচেতনতা অবলম্বন করলে যে কোনো ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। এ বিষয়ে সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি দেবেন বলে আশা করি।

এস সাহল আবদুল্ল­াহ 

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়