জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের বিভিন্ন এলাকায় গাছে গাছে ফুটেছে দৃষ্টিনন্দন বেগুনি রঙের জারুল ফুল। ঘন সবুজ পাতার আড়াল থেকে উঁকি দেওয়া এ ফুল সহজেই পথচারীদের আকৃষ্ট করে। জেলা আধুনিক হাসপাতালের ভেষজ চিকিত্সক ডা. মিজানুর রহমান জানান, জারুলের কাণ্ড নাতিদীর্ঘ, মসৃণ, স্নান ধূসর এবং শীর্ষদেশ অজস্র শাখায় ছত্রাকৃতির। পাতা লম্বা, চওড়া এবং গাঢ় সবুজ। জারুল কাঠ দৃঢ়, আদ্রতা সহিষ্ণু ও দীর্ঘস্থায়ী। ঘরের বর্গা, নৌকা, গরুর গাড়ি, চাষের যন্ত্রপাতিসহ সাধারণ আসবাবপত্র জারুল কাঠ দিয়ে বানানো যায়। জারুলের ভেষজগুণও রয়েছে। এর শিকড় বিবেচক, উত্তেজক ও জ্বররোধী। ঘুম আসার ক্ষেত্রে এর বীজ খুব উপকারী।
