নাটোর প্রতিনিধি
নাটোরে আধুনিক সদর হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ। এ বিষয়ে নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় জানান, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় সিলিন্ডারের মাধ্যমে কোভিড-১৯ চিকিত্সাসেবা জোনের ৩০টি শয্যায় উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।
