কুমিল্লায় মেহেদী হাসান নামে এক যুবকের রামদা হাতে নিয়ে আতঙ্ক ছড়িয়ে উচ্চস্বরে হিন্দি গান বাজিয়ে ‘লুঙ্গি ডেন্স’ (নাচানাচি) ভিডিও ভাইরাল হয়েছে। এর আগে তার বিরুদ্ধে দায়ের হওয়া এক মামলায় মেহেদীকে গ্রেফতার করা হয়েছে।
মেহেদী হাসান জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের মনির হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। বিকালে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা এসব তথ্য জানিয়েছেন।
