রঙ্গরস

আপডেট : ২৬ মে ২০২১, ২০:১০

গতকাল রাতে কারেন্ট ছিল না। তাই মোমবাতি জ্বালালাম। কিছুক্ষণ পর কারেন্ট এলো। তখন মোমবাতি নেভানোর জন্য অনেকবার ফুঁ দিলাম, কিন্তু নিভল না। ভাবলাম, আমার অক্সিজেন লেভেল নির্ঘাত কমে গেছে—এই ভেবেই গা দিয়ে ঘাম বেরুতে লাগল। বউকে ব্যাপারটা বললাম। বউ বলল, ‘মরণদশা ফুঁ দেওয়ার আগে মাস্কটা তো খোলো!’ শোনার পর যেন জীবন ফিরে পেলাম। উফঃ