ইমো সমপ্রতি বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ‘মাল্টিপল অ্যাকাউন্ট সাপোর্ট’ ফিচার নিয়ে এসেছে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি হ্যান্ডসেটেই নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের আলাদা ইমো অ্যাকাউন্টে লগ ইন ও পরিবর্তন করতে পারবেন। এই সুবিধাটি বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে যুক্ত করা হয়েছে, যার ফলে একই পরিবারের একাধিক সদস্য আরও স্বাচ্ছন্দ্যে একটি মোবাইলের মাধ্যমেই প্রত্যেকের নিজস্ব ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
স্থানীয় চাহিদা অনুসারে নিজেদের পণ্য ও সেবা বাজারে নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশে ইমো বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশের ইমো ব্যবহারকারীরা গত বছর ৯৬ বিলিয়ন বা ৯৬০০ কোটির বেশি মেসেজ এবং ২৬ বিলিয়ন বা ২৬০০ কোটি অডিও-ভিডিও কল করেছেন।
২০২০ সালে বাংলাদেশের ব্যবহারকারীদেরকে অডিও-ভিডিও কলে ১৫০ মিলিয়ন গিগাবাইট পর্যন্ত ডাটা সাশ্রয়ে সাহায্য করেছে ইমো। এমন চমত্কার সব ফিচারের সাথে নতুন যুক্ত হওয়া ‘মাল্টিপল অ্যাকাউন্ট সাপোর্ট’ সুবিধাটি ইমো’র জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
