গতবছর কলম্বিয়া ও আর্জেন্টিনাতে কোপা আমেরিকা হওয়ার কথা ছিল। করোনার কারণে হয়নি। কোন দেশে হবে সেটাও চূড়ান্ত হয়নি। কলম্বিয়ায় হওয়ার কথা থাকলেও সেখানে রাজনৈতিক অস্থিরতায় হচ্ছে না। আর্জেন্টিনায় করোনার ঢেউ বেড়ে লকডাউন হয়ে গিয়েছে। ফলে সেখানেও কোপা আমেরিকা আয়োজন করা যাবে না।
আগামী ১৩ জুন কোপা আমেরিকা শুরু হওয়ার কথা। চিলি বা ভেনেজুয়েলাতেও একাধিক সমস্যা থাকায় আমেরিকাতে হতে পারে এই খেলা। সেটাও নিশ্চিত না। কারণ, একই সময় মার্কিন মুল্লুকে কনফেডারেশনস কাপ হওয়ার কথা রয়েছে। একই সময়ে দুই দুইটি বড় খেলার আসর আয়োজন করা সম্ভব কি না—সেটা নিয়ে আন্তর্জাতিক ফুটবল সংগঠকদের মধ্যে আছে সংশয়। তাছাড়া এই আমেরিকাতেই ২০১৬ কোপা কাপ হয়েছিল এবং আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চিলি।
