সৈয়দপুরে জনপ্রিয় হচ্ছে মিনি কম্বাইন্ড হারভেস্টার

আপডেট : ২৬ মে ২০২১, ২০:৪২

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরের কৃষকদের কাছে জনপ্রিয় হচ্ছে মিনি কম্বাইন্ড হারভেস্টার। কাটা, মাড়াই, পরিষ্কার থেকে শুরু করে বস্তাবন্দি সবই হচ্ছে এই মেশিনের সাহায্যে। ফলে কৃষকদের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হচ্ছে। ব্যবহারকারী একাধিক কৃষক জানান, এই মেশিনে প্রতি ঘণ্টায় দেড় একর জমির ধান কাটা এবং মাড়াই, পরিষ্কার এবং প্যাকেটজাত করা সম্ভব। প্রচলিত নিয়মে এক একর জমির ফসল কাটতে ৬ হাজার টাকা খরচ হলেও এই মেশিনে খরচ পড়ে মাত্র ৬ লিটার ডিজেলের দাম। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, হারভেস্টার মেশিন ব্যবহার করায় কৃষকদের অর্থ ও সময় কম লাগছে।