সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪১ জনের নাম উল্লেখ করে মামলা

আপডেট : ২৬ মে ২০২১, ২০:৪৫

রাজৈরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে ভ্যানচালক আবদুস সালাম শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়েছে। নিহতের চাচাতো ভাই হেমায়েত হোসেন শেখ বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব কাজীকে প্রধান আসামিসহ ৪১ জনের নাম উল্লেখ এবং আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে রাজৈর থানায় মামলাটি দায়ের করেছে।  ওসি শেখ সাদিক জানান, মঙ্গলবার রাতে সালামের চাচাতো ভাই হেমায়েত শেখ বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ এবং আরো ১০/১২ জনকে অজ্ঞাত করে রাজৈর থানায় হত্যামামলা দায়ের করেছে। গত ২৩ মে রাতে উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের চান্দের বাজার ব্রিজের কাছে ভ্যানচালক আবদুস সালাম শেখকে (৫৫) কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।