চন্দনাইশে মদসহ ট্রাক জব্দ

আপডেট : ২৬ মে ২০২১, ২০:৪৫

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ উপজেলার বরকল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বুধবার ভোররাতে এক হাজার লিটার দেশীয় চোলাই মদসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ ও বহনকারী ট্রাক  ফেলে পালিয়ে যায় বলে পুলিশ ধারণা করছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার।