বনভূমি বেদখল কেন?

আপডেট : ২৬ মে ২০২১, ২০:৫৯

জলবায়ুজনিত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক রাষ্ট্রের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, বাংলাদেশে আছে ১৫ শতাংশেরও কম। বনভূমি দখল ও প্রকৃতির ওপর ধ্বংসাত্মক তত্পরতায় আরো কমছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের  তথ্যমতে দেশের ২ লাখ ৫৭ হাজার একর বনভূমি বেদখল হয়ে আছে। স্থানীয় বাসিন্দা ও প্রভাবশালী অসাধু চক্র সরকারি খাস জমি ব্যক্তি মালিকানায়  নিয়ে বন উজাড় ও জীববৈচিত্র্য ধ্বংস করছে। বনভূমি কমে যাওয়ায় বন্যপ্রাণীরা জনবসতিতে এসে ছড়াচ্ছে রোগ জীবাণু, নষ্ট করছে ফসলি জমি। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের জীবন ও জীবিকা। করোনা মহামারি আমাদের দেখিয়ে দিয়েছে প্রকৃতির ওপর হস্তক্ষেপের ফলে  কতটা বিপর্যয় সৃষ্টি হতে পারে। কিন্তু এই দুর্দিনেও বন্ধ হয়নি নির্বিচারে প্রাণ ও প্রকৃতির ধ্বংসযযজ্ঞ। এদিকে পরিবেশের ভারসাম্যহীনতার কারণে বাড়ছে  জলবায়ু পরিবর্তনজনিত বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস,  নদীভাঙনসহ নানান দুর্যোগ। এসব দুর্যোগ মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বনভূমি পুনরুদ্ধার করা  জরুরি। বনবিভাগ ও সংশি­ষ্ট মন্ত্রণালয়কে এই সংকট নিরসনে জনসচেতনতা সৃষ্টি ও দ্রুত কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মাহফুজুর রহমান

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়