দখল অনুযায়ী না দলিলের মালিকানা অনুযায়ী রেকর্ড করা হলে এবং দখল না দেখে হাল রেকর্ড ও দলিল দেখে নামজারি খতিয়ান খুললে ভবিষ্যতে কোনো ভূমি বিরোধ সৃষ্টি হবে না। ভূমি রেজিস্ট্রি অফিসে ভলিউমে সমস্ত দলিল সম্পাদনের সময় সবকিছু উলেখ করা হয়। শতাব্দীকালের পূর্বের দলিল থেকে অপরাপর তিন মালিকের দলিল ভূমি রেজিস্ট্রি অফিসের ভলিউম খুলে নাম স্বাক্ষর টিপসই, সাক্ষী দুজনের নাম স্বাক্ষর টিপসই বায়নামা দলিলসহ পাওয়া যাবে। ভূমি রেজিস্ট্রি অফিস সবকিছু খুঁটিনাটি যাচাই-বাছাই করে ভূমি রেজিস্ট্রি করার সঙ্গে সঙ্গে ভূমি জরিপ, রাজস্ব অফিসের ভলিউমে মৌজার নকশা দেখে দলিলের জায়গা চিহ্নিত করে নকশা তৈরি করে নামজারি খতিয়ান প্রস্তুত করা যাবে। এর ফলে ৭০ শতাংশ মামলাজট কমবে।
আব্বাস উদ্দিন আহমদ
ধোপাদিঘীর দক্ষিণ পাড়, সিলেট ৩১০০
