আইএসপিআর
লংগদু সেনা জোনের অন্তর্গত দূরছড়ি বাজার এলাকায় গত ২৪ মে এক অগ্নিকাণ্ডে বাজারের মোট ১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। দূরছড়ি বাজারে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দূরছড়ি আর্মি ক্যাম্প হতে সেনাসদস্যগণ অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ উদ্ধার তত্পরতায় নিয়োজিত হয়। এরপর সেনাসদস্য ও স্থানীয় জনসাধারণের সহায়তায় দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গতকাল বুধবার সকালে দূরছড়ি বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের মধ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে লংগদু জোন কর্তৃক খাদ্যসামগ্রী ও অন্যান্য মানবিকসহায়তা প্রদান করা হয়। পার্বত্য চট্টগ্রামের শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও স্থানীয়দের জন্য বিবিধ মানবিকসহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
