রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৬ মে ২০২১, ২১:০৩

মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর ছিদ্দিক

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা শেষে চিরনিন্দ্রায় শায়িত হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের দুই মেয়াদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক (৮০)। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমার নেতৃত্বে সেনবাগ থানা পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। মরহুমের জানাজা শেষে চাঁদপুর গ্রামে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দুই স্ত্রী, এক ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে যান। এর আগে গত মঙ্গলবার রাতে আবু বক্কর ছিদ্দিক উপজেলার চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।