হেফাজত আমিরের প্রেস সচিব ৯ দিনের রিমান্ডে

আপডেট : ২৬ মে ২০২১, ২১:০৩

চট্টগ্রাম অফিস

হেফাজতে ইসলামের বর্তমান কমিটির আহ্বায়ক ও বিলুপ্ত কমিটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকীর ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন শুনানি শেষে গতকাল বুধবার এ আদেশ দেন। এর আগে আরেকটি মামলায় চার দিনের রিমান্ড শেষে গতকাল ইনামুল হাসান ফারুকীকে আদালতে হাজির করে পুলিশ। উল্লেখ্য, ইনামুল হাসান ফারুকী হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলাসহ গত মার্চে হাটহাজারী থানা, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া বিভিন্ন মামলার আসামি। গত ২১ মে তাকে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে গ্রেফতার করে র্যাব।