চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরে আলমগীর হোসেন নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে জেলার বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ইউনিয়নের পূর্ব খিজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী। এ ঘটনায় পুলিশ মো. সৈয়দ ও মাহবুবুর রহমান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বাবা আবদুস সালাম সাংবাদিকদের জানান, প্রতিবেশী খোরশেদ আলমের সঙ্গে তাদের জায়গাজমি নিয়ে বিরোধ রয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে খোরশেদ আলম একদল সন্ত্রাসী নিয়ে আসেন জায়গা দখলের জন্য। এ সময় স্থানীয় লোকজন নিয়ে সন্ত্রাসীদের বাধা দেন আবদুস সালাম।
