শোক সংবাদ

আপডেট : ২৬ মে ২০২১, ২১:০৪

আছাব উদ্দিন সরদার

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার (৭২) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দিরাই পৌর সদরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আছাব উদ্দিন সরদারের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।